• সমগ্র বাংলা

জনবল রাজস্বকরণসহ ৫দফা দাবিতে নওগাঁয় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণসহ পাঁচদফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা। রোববার দুপুরে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মচারী ও কেয়ারটেকার ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ১১উপজেলার পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলাম বাংলাদেশ নওগাঁ পৌর কমিটির নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আসম আবু সায়েম শিক্ষকদের দাবির প্রতি একাত্বতা ঘোষণা করে  বক্তব্য রাখেন। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ফিল্ড অফিসার তাওফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন, মডেল কেয়ারটেকার ওমর ফারুক, সাধারণ কেয়ারটেকার অহিদুল ইসলাম, শিক্ষক মাওলানা মকবুল হোসেন, মাওলানা শাহ আলম ও মাওলানা মোঃ শাহজাহান আলী।

বক্তারা বলেন, দীর্ঘদিন  ধরে প্রকল্পটি চালু থাকলেও এটি স্থায়ী করা হয়নি। ফলে শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এদিকে প্রকল্পের জনবলকে আউটসোর্সিং এর মাধ্যমে দেওয়ার পায়তারা চলছে। আবার আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুনভাবে নিয়োগ দিলে অভিজ্ঞ শিক্ষকরা বঞ্চিত হবেন এবং প্রকল্পের মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রকল্পের ৭টি পর্যায় সফলতার পরও জনবল রাজস্ব খাতভুক্ত করা হয়নি। জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি দীর্ঘ ৩২ বছর যাবত চলমান থাকলেও প্রকল্পে কর্মরত জনবলের মূল বেতন বছর বছর কখনো বৃদ্ধি করা হয়নি। তাই দ্রুত এই প্রকল্পটির জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী, মডেল ও সাধারন কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আউটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন করে বকেয়াসহ বেতন-বোনাস প্রদানের দাবি জানান। মানববন্ধন শেষে পাঁচ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেন তারা।

 

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo