• সমগ্র বাংলা

ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী  প্রতিনিধি: ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, মির্জানগর ইউনিয়নের সীমান্ত পিলার ২১৫৯/৩ এস-এর কাছ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানান, আটক সোমালিয়ান নাগরিকের কাছে থাকা পাসপোর্ট অনুযায়ী, তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে বৈধ ভিসায় অবস্থান করেছিলেন। এছাড়া, তার কাছ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে, যেখানে তিনি বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচিত।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় তার বিরুদ্ধে ফরেইন অ্যাক্ট ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিজিবি তাকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করবে।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সোমালিয়ান নাগরিককে আটক করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান নাগরিক এবং এর কিছুদিন আগে এক সুদানি নারীসহ এক জাম্বিয়ান নাগরিককেও আটক করা হয়েছিল। বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে এ ধরনের অনুপ্রবেশ চেষ্টাগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।

মন্তব্য (২)





image
image
image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo