• সমগ্র বাংলা

পাবনায় ছেলেকে বাঁশ কাটতে বলায় বাবাকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে আব্দুল মালেক (৫০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজ কাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হবার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়।

এব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo