• খেলাধুলা

মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার। ব্রাজিল থেকে তাই তিনি ফিরে গেছেন লিভারপুলে।

এদিকে চোটের কারণে নেই এদারসনও। অভিজ্ঞ দুই গোলরক্ষককে হারিয়ে বিপদেই পড়েছে ব্রাজিল।  

বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। দুজনকেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় কিছু সময়। পরে চিকিৎসকরা এসে দেখভাল করেন। সানচেস স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও আলিসন শুশ্রুষা নিয়ে হেঁটে মাঠ ছাড়েন।  

ম্যাচের পর জানা যায় আলিসনের চোট কতখানি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন। ’

১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।  

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo