ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠণের আযোজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। ভার্চুয়াল বক্তব্যে মেহনাজ মান্নান বলেন, ঢাকা-১ আসনে যারা মানুষের জন্য কাজ করবে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেয়া হবে। দল যাকে মনোনয়ন দিবে নেতাকর্মীদের তার পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান মেহনাজ মান্নান।
দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহীন মাহমুদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদল নেতা বোরহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন, ফজলুল হক বেলায়েদী, নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা আবেদ হোসেন, হারুন অর রশিদ ওসমানী, সাবেক ছাত্রনেতা আব্দুল আওয়াল আকন্দ, মনিরুল ইসলাম, যুবদল নেতা মিঠু বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

মন্তব্য (০)