ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এসময় বাংলাদেশ ছাত্র শিবির, ঈমান আকীদা রক্ষা কমিটি'র ব্যানার সহ বেশ কয়েকটি ব্যানারে মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানান। এ সময় সহশ্রাধিক মুসল্লী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)