• সমগ্র বাংলা

নারী-শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

আজ (রবিবার, ১৬ মার্চ) বেলা ১১টার দিকে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে। 

সনাকের জেলা সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সাবেক জেলা সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, সহ-সভাপতি জিয়াউল হক কামাল, সনাক সদস্য শিরিন আকতার, অঞ্জলী রানী দেবী, শাহজাদী হাবিবা সুলতানা এবং আফরোজা বেগম লুনা, ইয়েস সদস্য মোমিনা খাতুন প্রমুখ। মানববন্ধনে সনাক, ইয়েস এবং বিভিন্ন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। তারা বলেন, ঘরে বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। ৮ বছরের শিশু আছিয়া জীবন দিয়ে নির্মম পাশবিকতা এবং নৃসংশতা জানিয়ে দিল। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি করছি। সবার অবস্থান থেকে বিচারের দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানাই। পাশাপশি রাষ্ট্রকে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটে যাওয়া সকল সহিংসতার বিচার করার আহ্বান জানাই।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo