• সমগ্র বাংলা

পাবনায় কৃষকের মসুর ও ভুট্টা কেটে ফেলার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কুদ্দুস মোল্লা নামে এক কৃষকের ২২ শতাংশ জমির মসুর ও ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস মোল্লার অভিযোগ, ‘কয়েক মাস আগে তিনি জমিতে মসুর কালাই ও ভুট্টার আবাদ করেছিলেন। ফসল প্রায় প্রস্তুত হওয়ার পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা শাজাহান আলী তার ক্ষেতের ফসল কেটে ফেলেছেন। এতে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।’

কুদ্দুস মোল্লা আরও বলেন, ‘খবর পেয়ে জমিতে গিয়ে মশুর কালাই এর চারা গাছগুলো কাটতে বাধা দিলে শাজাহান আলীর সাথে  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি প্রাণে মেরে ফেলার হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। সেইসঙ্গে কুদ্দুস মোল্লাকে তার সম্পত্তির উপর থেকে তাড়িয়ে দেন।’

এ বিষয়ে অভিযুক্ত শাজাহান আলীর সাথে শনিবার (১৬ মার্চ) সকালে মোবাইল ফোনে ও তার বাসায় গিয়ে একাধিকবার কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদের মামলা করতে বলেছি। তবে পরে কেউ আর মামলা করেনি। মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওযা হবে।’

মন্তব্য (১)





image
image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo