• সমগ্র বাংলা

ফরিদপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 বৃহস্পতিবার (১৩ মার্চ)  বেলা সাড়ে ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান জানান,  দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১৫ মার্চ ১দিনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কে সফল করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন। 

শিশুদের ভিটামিন এ'র অভাবে রাতকানা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে এর গুরুত্ব অপরিসীম। ঐদিন সকাল থেকে বিকাল পর্যন্ত লাল ও নীল রঙের দুই রকমের ক্যাপসুল ছয় মাস বয়সী  থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কে খাওয়ানো হবে।

জেলার ৯টি উপজেলার ৬টি পৌরসভা ও ৭৯টি ইউনিয়নসহ মোট ১হাজার ৯শ ৪৪টি কেন্দ্রে শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo