• সমগ্র বাংলা

গোপালপুরে বিএনপিতে অনুপ্রবেশ নিয়ে তর্কে সংঘর্ষ, আহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধিঃ বিএনপিতে অনুপ্রবেশ নিয়ে তর্কবিতর্কের জেরে। টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সূতী কালিবাড়ীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের ছেলে স্মরণ(২০) এবং আভুঙ্গী মহল্লার হাসান আলীর ছেলে মো. মারুফ (২১)। 

মঙ্গলবার রাত ৯টার এই ঘটনা ঘটে, আহতদের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক স্মরণকে ও মারুফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল  কলেজে রেফার্ড করেন‌। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান বলেন, দুই গ্রুপেই আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, আওয়ামীলীগ নেতা সুরুজের সাথে তাদের বিভিন্ন সময়ের ছবি রয়েছে। অনুপ্রবেশকারীদের উস্কানিতেই বিএনপিরা এই মার খেয়েছে, আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারীরাই মূলত এই  ঘটনা ঘটিয়েছে। 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁনমিয়া বলেন, উভয় গ্রুপের আওয়ামীলীগ সংশ্লিষ্টতা রয়েছে,তারা বর্তমানে বিএনপির প্রশ্রয়ে চলাফেরা করে। এনিয়ে বাগবিতণ্ডা সৃষ্টি হলে সুতি কালিবাড়ী বাজারের মিঠুনকে মারধর করা হয়, পরে মিঠুন দলবল নিয়ে স্মরণ গ্রুপের উপর আক্রমণ করে। 

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (১)





image
image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo