ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর জামালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সারালী রসুলপুর পাকা রাস্তার কাজে এল.জি.ডি প্রকৌশলী সহ আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের সহযোগীতায় অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডবাস ব্যানারে সারালী বেলতলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দবিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সুবাহান ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর আলম, আব্দুল আজিজসহ অন্যান্যরা।
এ সময়ে স্থানীয়রা জানান সারালী বেলতলী বাজার থেকে মাতৃগা সেন্টার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় ২০১৮ সালে এখন পর্যন্ত রাস্তার কাজ সমাপ্ত হয়নি। কাজের অনিয়ম হওয়ায় এলাকাবাসীর উপরে ক্ষিপ্ত হয় একটি কুচক্রীমল। স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে আবার তাদেরকে হুমকি এবং মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়েছে তারা। যেটা আদৌ কাম্য নয়। সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

মন্তব্য (০)