• সমগ্র বাংলা

উলিপুরে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স'র মৃত্যু দাবির চেক বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর এক পলিসি হোল্ডারের অকাল মৃত্যুতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার(১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উলিপুর উপজেলা অডিটরিয়ামে ১ লক্ষ ৬০ হাজার ৭১৫ টাকার চেকটি মৃত নুর আলম সরকার এর নমিনী মাতা নুরজাহান বেগমের হাতে তুলে দেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। এসময় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর রংপুর বিভাগীয় ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল মান্নান, ডিআরএম মোঃ আব্দুল মতিন, এরিয়া ম্যানেজার মোঃ আনিসুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সহিদুল আলম বাবুলসহ কুড়িগ্রাম এরিয়া অফিসের অন্যান্য ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উলিপুর পৌরসভার কাজির চক এলাকার কেন্দ্রীয় কবর স্থান সংলগ্ন বাড়িতে বাস করতো রাজমিস্ত্রি নুর আলম। সে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এ একটি পলিসি খুলে তিন মাসের ৩০৯৫ টাকার একটি কিস্তি দিয়ে মারা যায়। গার্ডিয়ানে পলিসি খোলার বিষয়টি নুর আলম তার নিজের বাবা, মা কিংবা স্ত্রীকেও জানায়নি। এরপর গার্ডিয়ান লাইফের কাস্টোমার কেয়ার থেকে ২য় কিস্তির টাকা চাইতে গিয়ে জানতে পারে গ্রাহকটি মারা গেছে। পলিসিতে নুর আলম মা নুরজাহান বেগমকে নমিনী করেছিল। তাই অফিস দ্রুততম সময়ে অসহায় নুরজাহানকে মৃত্যু দাবির চেকটি হস্তান্তর করে।

প্রায় ১ লক্ষ ৬১ হাজার টাকার চেক পেয়ে মা নুরজাহাান বেগম আবেগ আপ্লুত, অনুভূতি প্রকাশ করতে পারেননি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, গার্ডিয়ানের ইউনিট ম্যানেজার ফরিদা ইয়াসমিন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo