• সমগ্র বাংলা

সৌদি আরবে মৃত্যুর পাঁচ মাস পর দেশে ফিরলো মা‌নিকগ‌ঞ্জের আয়নালের মর‌দেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ পাঁচ মাস আগে সৌদি আরবের একটি সড়ক দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার আয়নাল হকের (২৮)। এর আগে প্রায় দুই বছর পূ‌র্বে পরিবারের সবার ভাগ্য বদলাতে প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন তিনি। তবে স্বাভাবিক আর উৎসব মুখরতা নিয়ে বাড়ি না ফিরে কফিনবন্দি হয়ে বিষাদের ছায়া হয়ে বাড়িতে আসলেন আয়নাল।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

নিহত আয়নাল হক মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে পরিবারের সবার ছোট সন্তান ছিল আয়নাল।

এর আগে রোববার (৯ মার্চ) সাড়ে রাত ১১টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহের কফিন আসে। সেখান থেকে পরিবারের লোকজন কফিন গ্রহণ করে বাড়ি নিয়ে আসে।  

আয়নালের বড় ভাই মো. ময়নাল হোসেন বলেন, ভাইকে জীবিত পাইনি তবে বিমানবন্দর থেকে তার মৃতদেহের কফিন এনেছি। 

দেশে থাকাকালীন আয়নালের কাঠমিস্ত্রির পেশা ছিল। সংসারের অভাব গোছাতেই সেই পেশা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমায়। স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে তার। বড় মেয়ের বয়স ১২ আর ছোট মেয়ের ৫ বছর। আয়নালকে হারিয়ে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

গত বছরের ৮ অক্টোবর সৌদি আরবের আভা শহরে নিজ কর্মক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আয়নালের।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo