• সমগ্র বাংলা

পাবনায় ককটেল বিষ্ফোরণে যুবক আহত, পেট্রোল বোমা ককটেল জব্দ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ককটেল বিষ্ফোরণে নেকবার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ।

রোববার (৯মার্চ) রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আহত যুবক নেকবার পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসি। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ৬টি লালটেপ জড়ানো ককটেল এবং ৫টি কাঁচের বোতলে পেট্রোল বোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা জব্দ করে।

স্থানীয় বাসিন্দা রাজা হোসেন এবং হেলাল উদ্দিন বলেন, ‘রাত দশটার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।’

এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘বোমা বিষ্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিষ্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’
 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

  • company_logo