ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার শহরের এটিম মাঠ সংলগ্ন ডেমোক্রেসিওয়াচ অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে সভায় বক্তব্য রাখেন মোছা: মর্জিনা বেগম, আইরিন আজিজ, মোসাদ্দেক হোসেন, এসএম মোস্তাক আহম্মেদ, কায়েস উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় জেলা নাগরিক প্লাটফর্মের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ব্যতিক্রমী একটি সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। প্রচারাভিযানটি শহরের মুক্তির মোড় হয়ে আবার অফিসে এসে শেষ হয়।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)