• সমগ্র বাংলা

সাতকানিয়ায়  গণপিটুনিতে নিহত ২, আহত ৫

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়ায় জনতার গণপিটুনিতে দু'জনের মৃত্যু হয়েছে। এসময় নিহতের ছোঁড়া গুলিতে স্থানীয় ৫'জন গুলিবিদ্ধ হয়। এসময় নিহতের এক ব্যক্তির কাছে থাকা একটি পিস্তল এবং ৮ রাউন্ড খোসা উদ্ধার করে পুলিশ। 

সোমবার(৩ মার্চ) রাত ১০'টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এঘটনা ঘটে। ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিতে চেষ্টা করছে পুলিশ। তবে স্থানীয়রা জানান, কাঞ্চনা ইউনিয়ন জামাতের কর্মী নেজাম ৫ আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন। ফিরেই তিনি এলাকায় চাঁদাবাজি, ডাকাতি শুরু করেন। নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। সোমবার নেজাম আরও কয়েকজনকে নিয়ে ছনখোলা এলাকায় গেলে তারাবি নামাজ পড়ে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে ফেলে। মসজিদের মাইক থেকেও তখন ঘোষণা দেওয়া হয় এলাকায় ডাকাত পড়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। বিক্ষুদ্ধ এলাকাবাসী একত্রিত হয়ে পরে নেজাম ও তার সঙ্গীদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নেজাম ও ছালেক নামে দুজন মারা যায়।

এঘটনায় গুলিবিদ্ধরা হলেন, ওবায়দুল(২২), নাসির(৩৮) আব্বাস(৩৮) মামুন সওদাগর(৪৮) মো: সাইদ(২৪)।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও সেনাবাহিনী।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘নিরাপত্তা বাহিনী আমাকে জানায় যে, ডাকাতরা যখন ডাকাতির চেষ্টা করে, তখন গ্রামবাসী মসজিদের লাউড স্পিকার ব্যবহার করে তাদের উপস্থিতি ঘোষণা করে। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুজনকে ধরে ফেলে পিটিয়ে হত্যা করা হয়।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ৪'টা সিএনজি অটোরিক্সা যোগে ডাকাতির উদ্যোশ্যে ছনখোলা এলাকায় একদল ডাকাত প্রবেশ করেছে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনি দেয়  এবং ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। নিহতের এলোপাতাড়ি গুলি ছোঁড়লে স্থানীয় ৫'জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে তাদের কে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

 

মন্তব্য (০)





image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

image

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগা...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...

image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

  • company_logo