ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নড়াইল জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। সেমিনারে জাতীয় শিশুশ্রম নিরসননীতি, বাংলদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে নড়াইলে শিশু শ্রম কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। সঞ্চালনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ মনিরুল ইসলাম। শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব আলম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদপ্তর, খুলনা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

মন্তব্য (০)