• সমগ্র বাংলা

চাটমোহরে শ্রেণিকক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সোমবার লাশটি উদ্ধার করা হয়।

সাইদুল ইসলাম উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে এবং ওই বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তাঁর মাথায় প্রায়ই প্রচণ্ড ব্যথা হতো, এদিন দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি স্ত্রীকে জানান যে স্কুলে যাচ্ছেন।

ঘণ্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে যান এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাঁকে নামিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

 

মন্তব্য (০)





image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

image

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগা...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...

image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

  • company_logo