• খেলাধুলা

আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচেও ৩-১ ব্যবধানে হারল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই একই ব্যবধানে (৩-১) হারল কোচ পিটার বাটলারের দল।

গত ২৬ ফেব্রুয়ারির পর আজও ঘুরে দাঁড়াতে পারেনি অফঈদা খন্দকাররা।  

আরব আমিরাত অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বাংলাদেশ। আরব আমিরাতকে প্রথমে এগিয়ে দেন অধিনায়ক নুফ আলাদওয়ান।  বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন আমেরিকান বংশোদ্ভূত মিয়া লিন্ডবোর্গ।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় আরব আমিরাত।  জর্জিয়া গিবসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে যান আলিজাবেথ ফরশো। তাঁর ব্যাকপাস থেকেই তৃতীয় গোলটি করেন গিবসন। ৮১ মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ।

এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। সান্ত্বনাসূচক গোলটি আসে দলের অধিনায়ক আফঈদা খন্দকারের কাছ থেকে।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo