• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় যুবক নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক যুবক।রোববার (০২ মার্চ)  রাত ৮ টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের আউড়ামাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত আদুদ ফকির মাদারিপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। আহত অপর যুবক রিয়াজুল ফকির একই গ্রামের বাবুল ফকিরের ছেলে।  তাকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তের কাজ চলমান রয়েছে। এতে করে মহাসড়কের উপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সড়কের কাজ দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো: মামুন জানান, মাদারীপুরের রাজৈর থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গায় আসছিলেন দুই যুবক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথিমধ্যে মোটরসাইকেলটি ভাঙ্গা উপজেলার আউড়ামাঠ এলাকায় পৌঁছালে সড়কের গর্তে পড়ে রাস্তার উপর ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা দুই যুবক। 

তিনি আরো জানান, এসময় পিছন থেকে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহি পরিবহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রিপুল নাইন থেকে সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo