ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পবিত্র রমজান উপলক্ষে ‘সুলভ’ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে মাগুরা জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
উদ্বোধনের পর দুধ ও ডিম গ্রাহকদের মাঝে বিক্রয় করা হয়। এবার দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১৪ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষ যেসব কারণে কষ্ট পাচ্ছিল, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা। এখনো দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সে জন্য আমরা চেষ্টা করছি রমজান মাসকে কেন্দ্র করে হলেও অতিপ্রয়োজনীয় কিছু পণ্য সাশ্রয় মূল্যে বিক্রি করতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিহির কান্তি বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জহুরুল আলম ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)