• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব ‘বিক্রির’ ঘোষণা দিলেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশি ধনীদের কাছে গোল্ড কার্ড বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে এই কার্ড নিতে পারবেন বিদেশিরা। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি কাজ করতে পারবেন।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। এই কার্ডের মূল্য হবে ৫০ লাখ ডলার। এর মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধা পাওয়া যাবে এবং নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। ধনীরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। তিনি আশা করছেন লাখ লাখ মানুষের কাছে এই কার্ড বিক্রি হবে।

রাশিয়ান অলিগার্কদের কাছে এই কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।

এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, এই কার্ডটি সরকারের ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের স্থলাভিষিক্ত হবে। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করা প্রকল্পে নির্ধারিত অর্থ বিনিয়োগের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

লুটনিক বলেন, নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে তারা ভালো নাগরিক।

ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিস (ইউএসসিআইএস) দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ১৯৯০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বব্যাপী শতাধিক দেশে ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ সিস্টেম চালু আছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo