• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বন্দি মুক্তির নতুন চুক্তিতে হামাস ও ইসরাইল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় বন্দি চার জিম্মি ও শনিবার মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল।  এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক খবরে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

হামাস এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, গাজার বন্দি বাকি চারজন জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শেষ দফায় মুক্তি পাওয়ার কথা ছিল এমন বন্দিদের মুক্তিতে বিলম্ব হওয়ার সমস্যা সমাধানের একটি চুক্তিতে পৌঁছেছে তারা।  তাদের ইসরাইলি বন্দিদের মৃতদেহের সঙ্গে মুক্তি দেওয়া হবে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুও মুক্তি পাবে।

এদিকে, কাতারি সংবাদপত্র আল-আরাবি আল-জাদীদ মঙ্গলবার রাতে জানিয়েছে, ইসরাইল অনুরোধ করেছে, জিম্মিদের মৃতদেহ গাজা থেকে মিশরের মাধ্যমে রেড ক্রসের কাছে স্থানান্তর করা হোক।

প্রসঙ্গত, সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব কর্তৃপক্ষ।  শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই ছোট সন্তান আরিয়েল এবং কেফিরের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ইসরাইলিরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo