প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারীর সাবেক মেম্বার সামাদ মোল্যা বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসছিলো। পরে সদরপুর থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে । তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা এখনো জানা যায়নি।
সদরপুর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এখনো নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)