• সমগ্র বাংলা

জেলার জনসভায় অংশগ্রহণ না করে ঈশ্বরগঞ্জে মশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন এঁর লোকজন দলের কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ গ্রহন না করে নিজ উপজেলা এলাকায় মশাল মিছিল করেছে। শনিবার সন্ধ্যার পর পৌর বাজারে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে আওয়ামী লীগকে পূনর্বাসনের প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবীতে এ মশাল মিছিল করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে। 

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেশ কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়ে জেলা পর্যায়ে জনসমাবেশ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলায় সমাবেশ করা হয়। সেই সমাবেশে ময়মনসিংহ জেলার সকল উপজেলা থেকে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এতে নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু'র পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কিন্তু তার উল্টোটা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন'র লোকজন। তারা জেলার সমাবেশে অংশ গ্রহণ না করে কিছু লোকজন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির বিরুদ্ধে মশাল মিছিল করেন। এদিকে সাবেক এমপি ও তার লোকজন জেলার সমাবেশে অংশগ্রহণ না করে নিজ এলাকায় মশাল মিছিল করায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।

নেতাকর্মীরা বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে এবং জেলা সমাবেশে অংশগ্রহণ না করে ঈশ্বরগঞ্জে উনার লোকজন দিয়ে মশাল মিছিল করানো এটা দল বিরোধী হয়েছে। এই দলের প্রতীক নিয়ে উনি এমপি নির্বাচিত হয়ে ছিলেন। সুতরাং উনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া ঠিক হয় নি।

এবিষয়ে নবগঠিত কমিটির উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, আজ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় জনসমাবেশ ছিলো। সেই সমাবেশ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, সমাবেশ শেষে আমরা জানতে পেরেছি সেই সমাবেশে যোগ না দিয়ে ২০/২৫ টা মশাল নিয়ে সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীনের লোকজন একটি মিছিল করেছে। এমনটা করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন। এর আগেও পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তিনি। সুতরাং অতীতে উনি দল বিরোধী  এমন কাজ করেছে আজ এটা তার প্রমাণ। কমিটির বিরুদ্ধে মিছিল হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন পূর্বে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে। সেই কমিটিকে দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। সুতরাং উনি ও ওনার কিছু লোকজন কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। উনি সাবেক এমপি উনাকে সম্মান করি। উনার শুভ বুদ্ধির উদয় হোক।

ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে মিছিলে অংশগ্রহণকারী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন দাবি দিয়ে সাইফুল সরকার বলেন, আমরা যারা ১৭ বছর নির্যাতিত তাদেরকে বাদ দিয়ে রাতে কমিটি করা হয়েছে। এছাড়াও ওই কমিটি বিকাশ কমিটি হয়েছে। এই কমিটি আমাদেরকে অপমান করেছে। তাই আমরা মশাল মিছিল করেছি। জেলা সমাবেশে যোগদান কেন করেন নাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা একটা উপজেলার সমাবেশ ছিলো, এটা জেলার সমাবেশ না এজন্যই আমরা ওই সমাবেশ বয়কট করেছি। 

এবিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিষয়টি আমি এখনো দেখি নাই, যদি এমন করে থাকে তাহলে আমাদের বিভাগীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo