• বিশেষ প্রতিবেদন

কালিয়াকৈরে শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিবাদ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ব্যতিক্রমী আন্দোলন করেছে। আজ বুধবার সকালে তারা চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভিক্ষুক মিছিল বের করে এবং প্রতিবাদ সভার আয়োজন করে। 

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক মোতাহার হোসেন দীর্ঘদিন ধরে অসদাচরণ ও অনিয়মের সঙ্গে জড়িত। তার অপসারণের দাবিতে পূর্বেও একাধিকবার আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার তারা ব্যতিক্রমী পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষাঙ্গন হোক দুর্নীতি ও অনিয়ম মুক্ত। অনৈতিক কাজে জড়িত কোনো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারেন না। প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়, তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহম্মদ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo