• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে প‌্যা‌রো‌লে মু‌ক্তি পে‌য়ে মা‌য়ের জানাজায় যুবলীগ নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ প‌্যা‌রো‌লে মু‌ক্তি পে‌য়ে মা‌য়ের জানাজায় অংশ নি‌য়ে‌ছে মা‌নিকগঞ্জ পৌরসভার প‌্যা‌নেল মেয়র ও জেলা যুবলী‌গের আহ্বায়ক আব্দু‌র রাজ্জ‌াক রাজা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়ার রহমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার মায়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে সে। পরে রহমতপুর কবরস্থানে তার মাকে দাফন করা হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজার মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। পরে তাকে মানিকগঞ্জ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

এর আগে, সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকের মা জহুরা বেগম (৭০) মৃত্যুবরণ করে।

মা‌নিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুর রাজ্জাক আত্মগোপনে চলে যান। পরে গত ২২ জানুয়ারি রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতাসহ বিএনপির কার্যালয় পোড়ানোর তিনটি মামলা রয়েছে।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo