• সমগ্র বাংলা

চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আনিছুল ইসলাম ওরফে আনেছ (৫৫)কে গ্রেপ্তার করেছে পলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় আনিছুল ইসলাম ওরফে আনেছকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আনিছুল ইসলাম উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo