প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে লাইনের ধার থেকে আজ মঙ্গলবার সকালে হাত বাধা অবস্থায় মাথা বিচ্ছিন্ন একজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হত্যার শিকার ভরত চন্দ্র রায় (৫২) পাবর্তীপুরের হাবড়া কালিকাবাড়ী কুমারপাড়ার সন্তোষ চন্দ্র রায়ের ছেলে। পেশায় সে লেবার সর্দার।
পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বতীপুর ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ীতে ৩৭৬/৮ নম্বর রেল খুটি এলাকা থেকে ভরত চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করেছেন তারা। লাশের দুই হাত নাইলনের রশি দিয়ে বাধা এবং মাথা বিচ্ছিন্ন ছিল। ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ রেললাইনে রেখেেছিল হত্যাকারিরা। সিইআইডির রংপুরের টিম জড়িতদের সনাক্তে ঘটনাস্হল থেকে আলামত সংগ্রহ করেছে।
সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তে বিকালে লাশ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। তবে তাৎক্ষণিক ভাবে হত্যার কারন এবং জড়িতদের সম্পর্কে কিছুই জানা যায়নি।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)