• বিশেষ প্রতিবেদন

দিনাজপুরের স্বপ্নপুরী থেকে উদ্ধার করা ৫ ভাল্লুক এলো গাজীপুর সাফারি পার্কে

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা ৫টি এশিয়ান ব্লাক বিয়ার ভাল্লুক উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। 

বুধবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা স্বপ্নপুরী পার্ক থেকে ভাল্লুক গুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক।

তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্রগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় অভিযানে ওই পার্ক থেকে ভাল্লুক ছাড়াও আরো ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিন,  ৫টি রাজধনেশ, ২টি সজারু ও  ১টি ভোদর । এগুলোর মধ্যে শুধুমাত্র ৫টি ভাল্লুক সাফারি পার্কে পাঠানো হয়েছে। উদ্ধারের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা। 

অসীম কুমার মল্লিক আরো জানান, এর আগে গত ২৬ জানুয়ারি পার্কটিতে ১ম ধাপের অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলোকে নিয়ে আসা হয়।

বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বণ্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বলেন, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে প্রাণীগুলো সাফারি পার্কে আনা হয়েছে। এগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo