• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন  কর্মসুচীর উদ্বোধন করেন নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।

পরে উপজেলার বিভিন্ন সংগঠন, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাড়ে তিন হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, জুলাই বিপ্লব চেতনাকে ধারণ করে আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচী পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম আরও জোরালো হবে এবং আগামী প্রজন্মের জন্য আমরা এক সুন্দর, সবুজ পৃথিবী গড়ে তুলতে পারব।

তিনি আরো বলেন, “এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, বরং সমাজের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা। আমাদের লক্ষ্য, বৃক্ষ রোপণ একটি জাতির প্রতি দায়বদ্ধতার দায়িত্ব, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারব।’’

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান সাকিব ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo