• সমগ্র বাংলা

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় দু’দফা সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন গুরুতর আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজছাত্রসহ উভয় পক্ষের দুইজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে এক পক্ষের লোকজন হামলা করে আহত ব্যক্তিকে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উভয় পক্ষের আহত দুই ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকির (২৪) সহ তিনসহোদয় জন্মনিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যান যোগে গোপালপুর বোর্ড অফিসের সামনে গেলে একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজা ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী রিফাত হোসেন (২৫)সহ সহপাঠীরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময়  মোহাম্মাদের অটো ভ্যানচালক বেল্ড দেওয়া নিয়ে চালকের সাথে রিফাতদের বাকবিতণ্ড হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিফাত হোসেন ও মোহাম্মাদ ফকিরদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় মোহম্মাদ ফকির  রিফাত হোসেনের বাম পাশের কান কামড়িয়ে কিছু তুলে ফেলেন। আহত অবস্থায় রিফাতকে সহপাঠীরা আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। এর কিছুক্ষণ পর আহত  মোহাম্মাদকে তার ভাইয়েরা হাসপাতালে আনলে এসময় রিফাতের বন্ধুরা তাদের উপর হামলা চালায়। হামলায় আহত মোহাম্মাদ গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ওসি হারুন অর রশিদ জানান, হাসপাতালে হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কোনো পক্ষ থেকে এখন কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo