• খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন মিচেল স্টার্ক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক ধাক্কায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন দলটির ফাস্ট বোলার মিচেল স্টার্ক।

তাকেসহ মূল দলের ৫ জনের বদলি নিতে বাধ্য হলো অস্ট্রেলিয়া।  

এর আগে অজিদের প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে যান অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। স্টার্কও নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় দলটির মূল পেসারদের কেউই রইলেন না। এই তিনজন ছাড়াও মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ চোটে ছিটকে যান।  

ছিটকে যাওয়া ৫ জনের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন- শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন স্টিভ স্মিথ।  

টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে।

চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট,  অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo