• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুকুর থেকে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, নিহত মর্জিনা উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত.শামসুল হকের স্ত্রী। 

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক রোগী ছিলেন মর্জিনা । সকালে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান তিনি । সেখানে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া না গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ ভেসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে  পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo