ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ যাদের হাতে ছাত্র-জনতার রক্ত লেগে আছে, অস্ত্রের আঘাতে ছাত্ররা পঙ্গুত্ববরণ করেছে। সেই আওয়ামী লীগের ব্যানারে কিশোরগঞ্জে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকাল ১১টায়, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, চিন্তাভাবনা ও কর্ম পরিকল্পনা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা কমিটির আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি পুলিশ ঠিকমতো আসামি ধরছে না। আসামিরা আগাম জামিন নিয়ে নিচ্ছে। আসামি ধরলেও তারা জামিন পেয়ে যাচ্ছে। আগামী রবিবার থেকে কোনো আসামির জামিন দিলে একজন ম্যাজিস্ট্রেট ও জজকে চেয়ারে বসতে দেওয়া হবে না। এছাড়া আগামী রবিবার থেকে জেলার রাস্তাঘাট সংস্কার, নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, যানজট নিরসন, কিশোরগঞ্জ পৌরসভা, এলজিইডি, সড়ক ও জনপদের দুর্নীতি-অনিয়ম ও হলুদ সাংবাদিকদের নজরদারিসহ ছাত্র -জনতার উপর হামলা মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার হুশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন মিয়া সহ নতুন কমিটি নেতারা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)