• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই হামলার পর এখনও বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি পুলিশের প্রধান গ্রেগ জোন্স জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওহাইও অঙ্গরাজ্যের নিউ আলবেনি শহরের একটি প্রসাধনীর গুদামে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন প্রাণ হারিয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে নির্দিষ্ট লোকজনকে টার্গেট করেই হয়তো এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান গ্রেগ জোন্স।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই প্রসাধনীর গুদাম থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গ্রেগ জোন্স জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে বের করতে কাজ করছে কর্তৃপক্ষ। তিনি ওই হামলার বিষয়ে বলেন, এটা একটা ট্র্যাজেডি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে এ ধরনের হামলার ঘটনা ঘটছে। আমরা কেউই এ ধরনের হামলা প্রত্যাশা করি না।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo