• সমগ্র বাংলা

জামালপুরে বায়োমেট্রিক ভোটার হালনাগাদ কর্যক্রমের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জামালপুর উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগমের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম।

নতুন ভোটার হালনাগাদ করতে আসা সুমাইয়া আক্তার বলেন, অনেক খুশি নতুন ভোটার হতে পেরে। প্রথম ভোটার হচ্ছি ভালো লাগছে। সবার আগে চলে আসছে ভোটার হতে।

আশিকুর রহমান নামে আরেকজন বলেন, অনেক লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে ভোটার হলাম। অনেক ভালো লাগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট প্রদান করতে পারবো এটা সত্যি অনেক আনন্দে।

এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুষ্ট ভাবে শেষ হয়েছে। আজ থেকে শুরু বায়োমেট্রিক প্রদান করে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম। ৩ টি উপজেলা জামালপুর সদর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষ করে আজ ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হলো।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটার সংযুক্ত করা হচ্ছে। আগামী দুই মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo