• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ভিক্ষুক পূনর্বাসন করতে দোকান উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক ভিক্ষুককে পূণর্বাসন করতে মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকাল ৩টায় রকমারী দোকান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন ৪০হাজার টাকার বিভিন্ন রকমের মালমাল দিয়ে দোকান সাজিয়ে তাকে পূর্ণবাসন করা হয়।

শাবলু উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের মোকছেদ আলীর ছেলে। পঙ্গু শাবলু মিয়া (৪৩) পাঁচ বছর আগে ছাগল কেটে মাংস বিক্রি করতো। হঠাৎ করে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাত পা অকোজো হয়ে পড়ে। তার ২মেয়ে ১ বামন (বেটে) ছেলে। পুরু সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে অন্যের দানের পঙ্গু রিকসায় ভরকরে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। শাবলুর করুন কাহিনী স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ হলে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিপ্তরের নজরে আসে। পরে তাকে ভিক্ষা নামক খারাপ পেশা থেকে সরিয়ে নিয়ে আসতে তার বাড়িতেই নানা ধরনের পসরা সাজিয়ে রকমারী দোকান চালু করে দেন রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান পঙ্গু শাবলু মিয়ার দোকানটির উদ্বোধন করেন।

এসময় শাবলুর স্ত্রী মোছাঃ রহিমা বেগম(৩২) আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহ্র রহমতে সমাজ সেবা থেকে আজ দোকান পেলাম। এখন থেকে আমার স্বামী আর ভিক্ষা করতে বের হবে না। দোকানে বসে খরচ(মালামাল) বিক্রি করবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সহকারী কর্মকর্তা মোছাঃ ববিতা খাতুন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক ও পাক্ষিক আলোকিত রাজারহাট এর সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ফ্লিড সুপারভাইজার মনসের আলী, কারিগরি প্রশিক্ষক আঃ হাকিম, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo