• সমগ্র বাংলা

রৌমারী সীমান্তে আটক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

আটক ভারতীয় নাগরিকের নাম নুর আলম (৩৫)। পেশায় কৃষক। তিনি ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসার বরাতে জানিয়েছে বিজিবি।

জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে দাঁতভাঙা কোম্পানির অধীন ধর্মপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে দাঁতভাঙা বিজিবি এবং ভারতীয় সঞ্জয় সাধু বিএসএফ সদরের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo