• সমগ্র বাংলা

বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ 'খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বগুড়ায় র‍্যালী ও নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে রবিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফারজানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ আনিছুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল প্রমুখ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, মোস্তফা মঞ্জুর সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা সকলের সুস্থতার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo