• সমগ্র বাংলা

পাবনায় শুরু হলো মাসব্যাপী একুশে বইমেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে পাবনায় শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।

অমর একুশে বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমানর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ রফিকুল হাসান।

স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক প্রকাশক আর পাঠকদের আগমনে উৎসব মুখর হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন নতুন বইয়ের প্রকাশনী উৎসব থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo