প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ফকিরেরকুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে সোনালুগাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মাসুম (৩৬) নামের এক যুবক।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম মিয়া ওই এলাকার সাদেক আলীর ছেলে। যুবক মাসুম মিয়া বসতবাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে সোনালুর গাছে ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ। এক বউ ঢাকায় থাকে আর এক বউ গ্রামে থাকে। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবে। এর পরিপেক্ষিতে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে আমরা মরদেহ দাফনের জন্য রেখে যাবো।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)