ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ সুড়ঙ্গ খুড়ে লালমনিরহাটের সোনালী ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা তবে লোকজন টের পাওয়ায় দুবৃত্তরা পালিয়ে গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে ৬ ফুট গভীর একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকের একজন নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এসময় পালিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে এসে চোরদের ব্যবহৃত লোহার জগ, শাবল, করাত ও ড্রিল মেশিন সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোনালী ব্যাংক বড়বাড়ি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাজু মিয়া জানান,এ ঘটনায় রাতেই সদর থানায় অজাতনামা একটি অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুন উর রশীদ হেলালী , সোনালী ব্যাংকের এজিএম শাহিন আক্তার ভুঁইয়াকে প্রধান করে তিন দিনের সময় বেঁধে দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, খবর পেয়েই সদর থানার একটি টীম সেখানে গিয়ে চোরদের সুরঙ্গ খোঁড়ার কাজে ব্যবহৃত লোহার জগ, শাবল, করাত ও ড্রিল মেশিন সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে, ব্যাংক থেকে কোন কিছু চুরি যায়নি। বিষয়টি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সিআইডি তদন্ত কবছেন বলেও তিনি জানান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)