প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক হাসিব মোল্যা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হাসিব মোল্যা মোটরসাইকেল যোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)