• সমগ্র বাংলা

ফরিদপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে তারিকুল ইসলাম (৩২) নামে একজন মারা গিয়েছে। নিহতের বিষটি নিশ্চিত করেন তার চাচা মো. ওমর ফারুক।

রোববার (২৬ জানুয়ারি )  উপজেলার ময়না ইউনিয়নের বান্দুক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ইসলাম একই গ্রামের মো. কালাম শেখের ছেলে। নিহত তারিকুলের স্ত্রী ও দুই চেলে মেয়ে রয়েছে।

নিহতের স্বজনেরা জানান, তারিকুল ইসলামের ঘরের উপরে হেলে পড়া পেয়ারার ডাল ও গাছ কাটতে যায়। কাটার সময় অসতর্কতায় বিদ্যুতের মিটারের ক্যাবল কেটে যাওয়া বিদ্যুত স্পৃষ্ট হয়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে মারা যায়। 

নিহতের চাচা ওমর ফারুক জানান, ঘর ঘেঁষা একটি পেয়ারা গাছ কাট গিয়ে বিদ্যুতায়ীত হয়ে মারা যায়। পরে রোববার সন্ধ্যায় জানাযা শেষ করে ভাতিজাকে খরসূতি মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়। ওর ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি।

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল জানান, এ বিষয়ে নিহত পরিবারের লোকজন কিছু জানায়নি। জানলে অবশ্যই ঘটনা স্থলে পুলিশ গিয়ে খোঁজ খবর নিতেন।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo