ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি পরে শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।
ঘটনার পর পুলিশ অভিযানে নামে। মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাজাহান খানের ছেলে শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩১), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)।
শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি সালাউদ্দিন কাদের।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)