• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চুক্তি অনুযায়ী চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিল হামাস

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও চারজন নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিল হামাস। চুক্তির অংশ হিসেবে রেড ক্রস কর্মকর্তাদের কাছে গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে তাদের হস্তান্তর করা হয়।

শনিবার দ্বিতীয় দফায় ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে আশা করা হচ্ছে ইসরায়েলি কারাগারে বন্দী ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

মুক্তির আগে, অসংখ্য মুখোশধারী হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধা প্যালেস্টাইন স্কোয়ারে জড়ো হয়, যেখানে অনেক সাধারণ ফিলিস্তিনিরাও সমবেত হয়।

মুক্তির পর ওই চার ইসরায়েলি নারী সেনাকে গাজার সিমান্তবর্তী একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।   খবর আল জাজিরা

হামাসের প্রকাশ করা তালিকা থেকে জানা যায় মুক্তিপ্রাপ্তরা হলেন কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এই চারজনই ইসরায়েলি সেনা, যারা ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত ছিলেন।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা ১৮০-২০০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে এই ৪ জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস।

গত রোববার(১৯ জানুয়ারি) কার্যকর হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দফায় ৯০ কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। বিপরীতে ৩ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo