• সমগ্র বাংলা

জন্মদিন পালন করা হলোনা শিশু সাদিবের, সাংবাদিকসহ আহত ৬ জন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাদিব (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সিএনজির যাত্রী সাংবাদিক আশিক ইকবাল রাসেলসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া আঞ্চলিক সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে। 

গুরুতর আহত সিএনজি চালক সাঁথিয়ার লক্ষীপুর গ্রামের জয়েন খাঁ মোল্লার ছেলে মাহতাব উদ্দিন (৫০) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের নিকট পৌঁছালে শিশু সাদিব সড়ক পাড় হওয়ার সময় অটোরিকশার সামনে দিয়ে দৌঁড় দেয়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোড়ে ধাক্কা দিলে সাদিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ সময় সিএনজিটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে চালক মাহতাব ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ছয়জন আহত হন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন জানান, আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল। কিন্ত পালন করা হলো না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo