• সমগ্র বাংলা

দিনাজপুরে আ.লীগ নেতা রজ্জবের বিরুদ্ধে দুদকের মামলা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ সম্পদ বিবরনীতে তথ্য গোপন এবং জ্ঞাত বর্হিভূত সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জনসহ ভোগ দখলের অভিযোগে আওয়ামী লীগের সাবেক নেতা ইমাম আবু জাফর রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ওই মামলা রেকর্ড করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারি পরিচালক নুর আলম।

মামলার বিবরনে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কাছে দাখিলকৃত সম্পদ বিবরনীতে স্হাবর সম্পতি হিসেবে ২ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৯২০ টাকার এবং অস্হাবর হিসেবে ১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ১৪৭ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিল অভিযুক্ত ইমাম আবু জাফর রজ্জব। এছাড়াও দেনা হিসেবে ১ কোটি ৫৮ লাখ৮২ হাজার ১৫৭ টাকার উল্লেখ করা হয়েছিল বিবরনীতে।

এব্যাপারে অনুসন্ধানে নেমে দুদক খুজে পায় ৭ কোটি ৮৬ লাখ ১৭ হাজার ৪৭ টাকার সম্পদ। এর মধ্যে স্হাবর ৫ কোটি ১৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার এবং অস্হাবর ২ কোটি ৬গ লাখ ১২ হাজার ৬২৫ টাকার সম্পদ। ধার দেনা পারিবারিক ব্যয় বাদে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের পরিমান ধরা হয়েছ ৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৯৮৭ টাকার সম্পদ।

এব্যাপারে আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ইমাম আবু জাফর রজ্জবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা রেকর্ড করেছেন দুদক কর্মকর্তা। মামলা নম্বর ১।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo