• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসে ফিরেই চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের নিয়োগ দিয়েছিলেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় শপথ নেন নতুন প্রেসিডেন্ট।

অভিষেকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া প্রথম পোস্টে নিজেই চার কর্মকর্তাকে বরখাস্ত করার কথা জানান। একইসঙ্গে তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগের প্রশাসনের নিয়োগ করা হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত ও সরানোর প্রক্রিয়া চলমান। তারা আমেরিকাকে মহান করার ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নন।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন, প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের মার্ক মিলে, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক ও রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস। তাদের তাৎক্ষণিকভাবেই বরখাস্ত করা হয়েছে।

পোস্টে ট্রাম্প জানান, তার এই ঘোষণা উপরোক্ত চারজনের বরখাস্তের দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য হবে। শিগগিরই আরও অনেকের জন্য এটি কার্যকর হবে।

ট্রাম্প যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী বেসামরিক প্রশাসনের কলেবর ছোট করা এবং দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেন, সেক্ষেত্রে অনেক মার্কিন সরকারি প্রতিষ্ঠানে আগামী দিনগুলোতে অস্থিরতা দেখা যেতে পারে।  

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo